দেশের পথে পথে অপার সৌন্দর্য, তার টানে টেকনাফ থেকে হেঁটে তেতুলিয়া যাত্রা তরুণীর ।৷
দেশের পথে পথে ছড়িয়ে আছে অপার বিস্ময় আর সৌন্দর্য। কেবল সেই সৌন্দর্যের টানেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাঁটার সংকল্প করতে পারে কেউ? উত্তরটা দিচ্ছেন তাহুরা সুলতানা (২৫) নামের চট্টগ্রামের বাঁশখালীর এক তরুণী। দেশ দেখা আর মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করাই তাঁর লক্ষ্য। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিচ্ছেন পরিচিত অপরিচিত অনেকেই।
গত শুক্রবার সকাল ছয়টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তাহুরা। গতকাল রোববার সন্ধ্যায় তিনি ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৌঁছেছেন।

0 Comments